বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: সারাহ কুক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের নতুন অধ্যায়ে আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ চালিয়ে যেতে অত্যন্ত আগ্রহী।’

মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সারাহ কুক সাংবাদিকদের বলেন, ‘আমি নতুন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছি। মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি।’

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে এবং দেশের এই নতুন অধ্যায়ে আমরা ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ চালিয়ে যেতে অত্যন্ত আগ্রহী।’

ব্রিটিশ দূত আরও বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করেছি।’

তিনি জানান, আলোচনায় অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

সারাহ কুক আরও বলেন, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকারসমূহের সমর্থনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.