বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হতাশা কাটেনি প্রকাশকদের, নেই আশার আলো

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

হতাশা কাটেনি প্রকাশকদের, নেই আশার আলো

হতাশা দিয়ে শুরু হওয়া বইমেলা এখনো জ্বলেনি আশার আলো৷ ছুটির দিনে দর্শনার্থী থাকলেও বিক্রি নেই। অলস সময় কাটিয়ে স্টলের পর্দা নামিয়ে মন খারাপের যাত্রা করেন তারা। বইমেলায় গতকাল ছিল করুণ দৃশ্য। বিকাল থেকেই পিনপতন নীরবতা আর সন্ধ্যার পরে দর্শনার্থী ও বইপ্রেমীদের ভিড়ে অম্ল মধুর পরিবেশ সৃষ্টি হয় কিন্তু ছিল না প্রত্যাশিত বই বিক্রি। ইফতারের আগে প্রকাশক ও স্টলের বিক্রয়কর্মীদের মন খারাপের নামতা পড়া ছাড়া কোনো ব্যস্ততা ছিল না৷  ইফতারের পরে দর্শনার্থী দেখা মিললেও জ্বলেনি আশার আলো।  গতকাল  সোমবার অমর একুশে বইমেলার দ্বাদশ দিনে এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে।

সৃজনী প্রকাশনীর স্বত্বাধিকারী মশিউর রহমান বলেন, এবার মেলা ভালো হবে না সেটা আমরা আগেই ধারণা করেছিলাম। নিয়ম রক্ষার জন্যই আমরা এই মেলায় অংশ নিয়েছি। তবে, যতটা খারাপ হবে ভাবছিলাম ততটা খারাপ হবে বলে অন্ধকারে নেই আশার আলো মনে হচ্ছে না। তবে দেশ পাবলিকেশন্সের ব্যবস্থাপক বকুল মিয়া বলেন, মেলা শুরুর পর থেকেই অলস সময় পার করতে হয়। কোনো বিক্রি নেই। বাকি দিনগুলো নিয়ে স্বপ্ন দেখি। আশা করি আমাদের প্রত্যাশা পূরণ হবে। 

মেলায় দেখা হলো তরুণ কবি  আব্দুল মতিনের সঙ্গে। পুঁথি প্রকাশ থেকে এবারের মেলায় এসেছে তার কাব্যগ্রন্থ "স্বৈরাচার"। নিজেকে বাস্তববাদী কবি হিসেবে উল্লেখ করে এই কবি বলেন, একুশের বইমেলা বাণিজ্য করার জন্য নয়, এটা চেতনার বিষয়। বাণিজ্য করার জন্য অনেক পণ্য আছে, অন্য ব্যবসা আছে। একুশের মেলায় বইয়ের যে উৎসব হচ্ছে সেটাই আমাদের চিরায়ত সৌন্দর্য ও একুশের শাণিত চেতনার বহিঃপ্রকাশ। শিল্পের সঙ্গে বাণিজ্যের কখনো তুলনা হতে পারে না৷ বইমেলাকে আমি শিল্পের মেলা হিসেবেই দেখি।

পাঠক সমাদৃত এ কে এম মনজুরুল ইসলামের " সময়ের চশমা"। সৌম্য প্রকাশনী প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন ' এর নির্বাহী সম্পাদক এ কে এম মনজুরুল ইসলামের বই "সময়ের চশমা"।  

দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত লেখকের নির্বাচিত ৫২টি কলাম দিয়ে বিন্যাস্ত হয়েছে এই বইটি। বইটি বের হওয়ার কয়েকদিন আগে থেকেই পাঠকরা স্টলে এসে বইটি খুঁজছেন বলে জানালেন প্রকাশক। আর মেলায় আসার পর পাঠক চাহিদার নিরীখে দু-একদিনের মধ্যে বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করছেন প্রকাশক জেবুন্নেছা। 

ভালো নেই আইজুদ্দীন, সম্রাটের খানসামা ও শেখ হাসিনার জাহাঙ্গীর, আওয়ামী লীগের স্যুট ও খালেদা জিয়ার ভোট, ব্যবসার বারোটা, বাণিজ্য বেশুমার, আরেকটি সুযোগ কি হাতছাড়া হচ্ছে!, সরকারের জন্য আরেকটি 'থ্রি জিরো' তত্ত্ব, ড. ইউনূসের নতুন স্বপ্ন, নতুন দল, জামায়াতের রাজনীতি৷ এবার নির্বাচনের তারিখ ঘোষণা করুন, শিল্প বাণিজ্য ধ্বংস হচ্ছে কার স্বার্থে, বৈষম্যবিরোধী ও সমন্বয়কদের সামলান, এক-এগারো ও বর্তমান প্রসঙ্গ, কার স্বার্থে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, দোসর খোঁজা রাজনীতির ৫৪ বছর, দেশীয় বিনিয়োগ সম্মেলন জরুরি, বিএনপি-জামায়াতের শেষ সুযোগ, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, খালেদা জিয়ার সুস্থতা এবং আগামী রাজনীতি, শেখ হাসিনার আওয়ামী লীগে প্রকৃতির প্রতিশোধ, কেউ নেবে না ব্যর্থতার দায়, জিয়ার মৃত্যু, খালেদার প্রশ্ন, ইউনূসের নির্বাচন, বানরের পিঠা ভাগের পর নির্বাচন, রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে, রাজনীতিতে স্বস্তি, অর্থনীতিতে অস্বস্তি, মাহাথির বোঝেন ইউনূস বোঝেন না, ক্ষমতার লোভে বিপ্লবের সর্বনাশ, নির্বাচনের ধোঁয়াশা কাটছে, প্রস্তুত জনগণ, 'দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার',  চুল পাকে প্রজ্ঞায়, দাড়ি পাকে কাটায়,শেষ পর্যন্ত নির্বাচন কি হবে, শেষ ভালো যার সব ভালো তার, ড. ইউনূস এখন কী করবেন, সবকিছু সহ্যের বাইরে চলে যাচ্ছে, তারেক রহমান যদি কিছু মনে না করেন, এবার জনগণের খেলার সময়, শেষ পর্যন্ত কার হাসি কে হাসবে, টার্গেট এখন বিএনপি মাইনাস, ভয়াবহ দুঃসংবাদের ডিম রাজনীতি, বিপ্লবীদের সর্বশেষ সুযোগ ও দুর্গাপূজার সম্প্রীতি, দ্বিমুখী রাজনীতির নষ্ট প্রতিযোগিতা, সৈয়দ মনজুরুল ইসলাম স্যারের হৃদয়ে দুঃখ ছিল, নির্বাচন বাংলাদেশের, ইঞ্জিনিয়ারিং ভারতের, জাগো বাহে, কোনঠে সবায়, সবার আগে বাংলাদেশ, রাজনৈতিক নয়, দরকার জাতীয় ঐক্য, একটি জন্মদিন, একটি মৃত্যুদণ্ডের রায় ও আগামীর বাংলাদেশ, সেনাকুঞ্জে রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার, সব মানুষের নেতা বেগম খালেদা জিয়া, নির্বাচনি ট্রেনের গন্তব্য যেন ফেব্রুয়ারিই হয়, রাজনীতির সৌন্দর্য গণতন্ত্র ও নির্বাচন, বৃহস্পতি থাকে যেন তুঙ্গে ও বড্ড দুঃসময়ে চলে গেলেন ম্যাডাম, নির্বাচিত এই ৫২টি কলাম স্থান পেয়েছে বইটিতে।

১৪৩ পৃষ্ঠার এই বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী প্রদীপ ঘোষ। দাম ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ৭২০ নাম্বার স্টলে।

লেখক বইটি উৎসর্গ করেছেন নিজের জীবনসঙ্গী রেশমিন আজাদি জাহানকে।

নতুন বই 
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে,গতকাল সোমবার একুশে বইমেলার ১২তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৬৩টি। আর গত বারোদিনে মেলায় মোট নতুন বই এসেছে ৯৯৬টি।

মূল মঞ্চ
বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় "শহীদুল্লা কায়সার" শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেন প্রশান্ত মৃধা। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ড. নাঈমা খানম এবং সেলিনা আক্তার। আবৃত্তি করেন প্রদীপ মিত্র, সৈয়দ রনো, মাহিনুর মুমু, মো. এনামুল হক এবং ইকবাল আলী।

সংগীত পরিবেশন করেন আশরাফ মাহমুদ, সনৎকুমার বিশ্বাস, জাবীর ইমাম খান, এ টি এম আশরাফ হোসেন, জামাল দেওয়ান, আশরাফুজ্জামান, মফিজুর রহমান, মো. ওবায়দুর রহমান, সুমন চন্দ্র দাস এবং আহমেদ শাকিল হাসমী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.