বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। তাদেরকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।’

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন। সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো।’

তিনি জানান, প্রথম অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর ওপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স (১৩৩টি) উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর হবে রাষ্ট্রপতির ভাষণ।

১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.