শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

বাংলাদেশের খেলা দেখতে মাঠে জাইমা রহমান

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে টাইগারদের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হন ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যার খেলাধুলার প্রতি বিশেষ অনুরাগ দীর্ঘদিনের।

বুধবার (১১ মার্চ) পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুর স্টেডিয়ামে পা রাখেন জাইমা। তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় বিসিবির কর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভিআইপি গ্যালারিতে জাইমাকে বেশ প্রফুল্ল দেখা যায়।

বাংলাদেশ ও পাকিস্তানের এই দ্বিপাক্ষিক সিরিজটি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে টাইগাররা পাকিস্তানের মুখোমুখি হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.