বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফ্যাসিস্টমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালন করেছি: মির্জা ফখরুল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

ফ্যাসিস্টমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালন করেছি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের স্বাধীনতা দিবস দেশবাসী একটি ভিন্ন পরিবেশে উদযাপন করছে। আমরা এখন সম্পূর্ণ মুক্ত, ফ্যাসিস্টমুক্ত একটি পরিবেশে এই দিনটি পালন করতে পারছি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে জাতি। আমরা সেই লক্ষ্যেই কাজ করব, যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়।

তবে এ দিনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার এই দিনে আমাদের আরেকজন সংগ্রামী নেত্রী আমাদের মাঝে নেই, এটাই আমাদের জন্য কষ্টের।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তার নেতৃত্বেই দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন করে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.