দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় এ কম্পন টের পাওয়া গেছে।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









