রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা ১৪ মে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক রোববার এ তথ্য জানান ।

তিনি বলেন, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই তালিকায় যুক্ত হবেন।

এক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন, তাদের তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন করা যাবে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির শেষ সময় ৬ মে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৪ মে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়, সে সময় ভোটার ছিল পৌনে ১৩ কোটি।

আগে প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও এবার তা হয়নি। এরই মধ্যে আইন সংশোধন করে সুবিধাজনক সময়ে তালিকা প্রকাশের সুযোগ তৈরি করা হয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.