‘সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হবে। এজন্য বিরোধী দল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এসব কথা জানান।
আইনমন্ত্রী জানান, ১৭ জনের মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে ঠিক করা হয়েছে, যার মধ্যে ৫ জন্য অন্য দল ও স্বতন্ত্র থেকে।
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। এছাড়া এ বিষয়টি নিয়ে তাদের আলোচনার প্রয়োজন রয়েছে এবং এ প্রস্তাবের বিষয়ে তারা পরে জানাবে বলেও জানিয়েছেন।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে হাঁটতে চাই। দরকার হলে পরের অধিবেশন পর্যন্ত অপেক্ষা করা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









