পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সব ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন।
এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজ ঈদুল আজহা পালন করছেন।
কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত।
তিনি বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান ভালো ও শান্তিতে থাকুক, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









