সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকা-৮ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করবো: মির্জা আব্বাস

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম

আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

ঢাকা-৮ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করবো: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে তার সংসদীয় আসন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘গত ১৭ বছর আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি শেষ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমার এলাকাকে এসব অপশক্তি থেকে মুক্ত করবো।”

তিনি অভিযোগ করে বলেন, ‘অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। কিছু কথা শুনে মনে হচ্ছে—‘ডাল মে কুছ কালা হ্যায়’। একজন স্বতন্ত্র প্রার্থী বলেছেন, ঢাকা শহরে তারা আমাদের একটি সিটও দেবে না। প্রশ্ন হলো, সিট দেওয়ার মালিক তারা কে? আল্লাহ এবং জনগণই এই দেশের সিটের মালিক।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, ‘আমাকে ঘায়েল করতে তারা সব ধরনের অস্ত্র ব্যবহার করছে। মিথ্যা ডকুমেন্ট ছড়ানো হচ্ছে, এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি করা হচ্ছে। বটবাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরে ফেলা হয়েছে। এই শ্রেণির মানুষ জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।’

মির্জা আব্বাস বলেন, ‘তারা অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বক্তব্য দিচ্ছে। বিশেষ কোনো শক্তি তাদের পেছনে কাজ করছে বলে মনে হচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু করার চেষ্টা চলছে, তবে জনগণ তা প্রতিহত করবে।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.