বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন নজরুল ইসলাম খান।
এরপর মঙ্গলবার (৩০ জুন) তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১ জুলাই) হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়াই ভালো।
তবে তার অসুস্থতার কারণ, বর্তমান শারীরিক অবস্থা বা চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









