সারা দেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









