ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনি গণসংযোগে মাঠে নেমেছেন তার কন্যা জাইমা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পুলিশ প্লাজা থেকে এই গণসংযোগ শুরু করেন তিনি।
জাইমা রহমান গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। তিনি পথচারী, রিকশাচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিংমলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন।
গণসংযোগের সময় গুলশানের বিভিন্ন অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন এবং ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশে জাইমা বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









