শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নারীদের এগিয়ে নিতে প্রতিটি দলের ভূমিকা নেওয়া প্রয়োজন: জাইমা রহমান

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

নারীদের এগিয়ে নিতে প্রতিটি দলের ভূমিকা নেওয়া প্রয়োজন: জাইমা রহমান

বাংলাদেশের রাজনীতিতে পুরুষের জন্য অবস্থান করে নেওয়াটা সহজ হলেও নারীদের জন্য কঠিন। এজন্য তাদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই কথা বলেন তি‌নি।

জাইমা রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করে নেওয়াটা পুরুষের জন্য সহজ হলেও নারীদের জন্য কঠিন। সেই কারণেই নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা নেওয়া প্রয়োজন।’

তিনি বলেন, ‘নারীদেরকে উঠে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহায়তা ও প্রশিক্ষণের সুযোগ করে দিতে হবে। সব দলকে এই দায়িত্বটা নিতে হবে। একদম ছায়ার মতো, তালগাছের ছায়ার মতো যদি কেউ না থাকে তাহলে ওই ছোট গাছটা কীভাবে আবার বড় হবে?’

রাজনীতিতে নারীদের উঠে আসার ক্ষেত্রে তাদেরকে অর্থনৈতিকভাবেও সহায়তার ওপরও জোর দিয়ে জাইমা রহমান বলেন, ‘তাদেরকে সুযোগ দেওয়া উচিত দাঁড়ানোর জন্য। যার মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা সংসদীয় আসন বা স্থানীয় সরকারে।’

লন্ডনে আইনে পড়াশোনা করে আসা জাইমা রহমান ১৭ বছর পর দেশে ফিরে এরই মধ্যে আসন্ন সংসদ নির্বাচনে বাবা তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে সক্রিয় রাজনীতিতে নিজেকে অনেকটাই যুক্ত করেছেন।

উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজী, একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.