রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মির্জা ফখরুল

জামায়াত ধর্মকে ব্যবহার করে, তবে আমি জনগণকে বোকা ভাবি না

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

জামায়াত ধর্মকে ব্যবহার করে, তবে আমি জনগণকে বোকা ভাবি না

জামায়াত খুব কৌশলী দল, তারা অপপ্রচার চালায়, ধর্মকে ব্যবহার করে, চরিত্র হনন করে। তবে আমি জনগণকে বোকা ভাবি না, জনগণ অনেক চালাক- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁয়ে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিরপেক্ষ হবে কি-না এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, কিছুটা তো শঙ্কা থেকে যায়, তবে অতীতের মত কোন ইঞ্জিনিয়ারিং এবার হবে না এমনটাই আশা করছেন তিনি। ফলাফলের গ্রহণযোগ্যতার বিষয় মির্জা ফখরুল বলেন, আমরা সব সময়ই ফলাফল গ্রহণ করেছি। ২০০৮ সালে বিএনপি যখন ৩০টি আসন পেল তখন আমরা সংসদে গিয়েছি। এবার আমরা আশাবাদী বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।

প্রতিপক্ষের মাঠ গোছানো এতে শঙ্কিত কি-না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন,  আমরা প্রতিপক্ষকে কখনও দুর্বল মনে করি না, সে যেমনই হোক তাকে সফল মনে করেই আমরা নির্বাচনি প্রচারণা চালাই।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতাকর্মীরা এবং  প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.