রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও ১৩ আগস্ট।
ফলে মনোনয়ন জমার শেষ দিনেই দলের প্রার্থী নির্ধারণ করে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি বলে দলীয় সূত্র জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









