ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ঠাকুরগাঁও-১ আসনে ৯৫ হাজার ৪৯১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাকে।
ঠাকুরগাঁও-১ আসনে ১৮৫টি কেন্দ্রে বিএনপির মহাসচিব ধানের শীষ প্রতীকে মোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩টি ভোট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









