রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেসরকারি ফল

টাঙ্গাইল-৫: বিএনপির সালাউদ্দিন টুকু বিপুল ভোটে বিজয়ী

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ এএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ এএম

টাঙ্গাইল-৫: বিএনপির সালাউদ্দিন টুকু বিপুল ভোটে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। টাঙ্গাইল-৫ (সদর) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক এই ফল ঘোষণা করেন।

টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকু পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ টি ভোট। স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল হরিণ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ টি ভোট।

নির্বাচন কমিশন সূত্রে, ১৩০টি কেন্দ্রে ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৯২ হাজার ৪৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধভোটের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৮০টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৪০১ টি। এই আসনে ভোট পড়ার হার ৬৩ দশমিক ২৫।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.