রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকা-৩ আসনে জয়ী হলেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

ঢাকা-৩ আসনে জয়ী হলেন গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৩ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম। তিনি ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ১৫৮৯৯।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.