জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পরে তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় পৌঁছান।
বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে নাহিদের বাসার সামনে দুই দলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
রাতে নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান নাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









