বিগত সময়ে দেশের চিকিৎসকদের রাজনীতির শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার মতে, বিশ্বের অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক বিবেচনার কারণে দেশের অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। অথচ বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের তুলনায় পিছিয়ে নেই। তবে দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের সংখ্যা এখনো প্রয়োজনের তুলনায় কম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









