জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল জানায়, অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়- ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








