রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নাহিদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে এটা আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা এখনই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূলকে আমরা শক্তিশালী করতে চাই।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির আবাহনী মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় লাভ করেছি। এতে আমরা সন্তুষ্ট নই, সামনের দিনগুলোতে আমরা এই অর্জনকে বৃদ্ধি করব।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এক বছরে এনসিপি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়েছে। শুধু এনসিপি নয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে পুরো বাংলাদেশই বহুমাত্রিক অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। সেই সময়কে ধারণ করে দেশকে এগিয়ে নিতে যে নেতৃত্ব প্রয়োজন, এনসিপি তার অবস্থান থেকে সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছে।’

এনসিপির আহ্বায়ক এনসিপির পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় তিনি ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতার কথা স্মরণ করেন। তার ভাষায়, ‘এসব ঘটনার প্রেক্ষাপট থেকেই ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপির জন্ম। গণঅভ্যুত্থানই তাদের শেকড় এবং সেখান থেকেই যাত্রা শুরু।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.