মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংরক্ষিত নারী আসন

নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করল ইসি

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করল ইসি

হাইকোর্টের নির্দেশের পর এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২ মে।

এর আগে নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করে ইসি। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন। শুনানি শেষে ২৭ এপ্রিল হাইকোর্ট নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

এদিকে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে শূন্য আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি।

বেসরকারিভাবে নির্বাচিত এসব সদস্যের নাম গেজেট আকারে প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে। পরে তারা শপথ গ্রহণ করে সংসদের কার্যক্রমে অংশ নিতে পারবেন।

অন্যদিকে, নির্বাচনে জামায়াত জোট মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র সরকারি চাকরি ছাড়ার নির্ধারিত সময়সীমা পূরণ না করায় বাতিল করা হয়। সব মিলিয়ে সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে এখনো একটি আসন শূন্য রয়েছে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.