বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম

পার্বতীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন ত্রাণ কর্মকর্তা মো. সানাউল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ হিমাইল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধ ও উদ্ধারকাজ পরিচালনার কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মাঝে সচেতনতা তৈরি করে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অপরিহার্য। নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন হলে মানুষ দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.