ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। এবার তিনি আলোচনায় এসেছেন নতুন করে বিয়ের ঘোষণা দিয়ে। এরই মধ্যে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় জানিয়েছেন, পরীমনি সত্যিই বিয়ে করলে তিনি বিয়ের সব খরচ বহন করবেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নিজের একটা ভুলের জন্য পরীমণির কাছে ফোন করে ক্ষমা চেয়েছিলাম। ক্ষমা পেয়েছি। আর্জেন্টিনা জিতলে যদি সত্যি সত্যি ও বিয়ে করে, তবে ভাই হিসেবে ওর বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব আমি নিলাম।’
এর আগে, বুধবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে মেসিভক্ত পরীমনি ফেসবুকে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ (ফিফা ফুটবল বিশ্বকাপ) জিতলে আমি আবার একটা বিয়ে করব, ফাইনাল।’
ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও এ নিয়ে আরেকটি পোস্ট দেন তিনি। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে পরীমনি লেখেন, ‘হ্যারি কেন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’
এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির বিয়ে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। নেটিজেনদের নানা মন্তব্যের মধ্যেই জয়ের এই ঘোষণা নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









