ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি কালজয়ী উক্তি হলো— ‘তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো।’
এই উক্তির মূল বার্তা হলো, একজন শিক্ষিত মা-ই একটি শিক্ষিত, সচেতন ও আদর্শ জাতি গঠনের ভিত্তি। কারণ একজন মা-ই সন্তানের প্রথম শিক্ষক। তিনি সন্তানের নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও শিক্ষার ভিত্তি গড়ে তোলেন। তাই নারীর শিক্ষা নিশ্চিত হলে তার ইতিবাচক প্রভাব পরিবার, সমাজ এবং পুরো জাতির ওপর পড়ে। একটি শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষিত মায়ের ভূমিকা অপরিসীম।
শিক্ষিত মা ও শিক্ষিত জাতির সম্পর্কপ্রাথমিক ভিত্তি। পরিবারের কেন্দ্রবিন্দু হলেন মা। সন্তান তার জীবনের প্রথম শিক্ষা মায়ের কাছ থেকেই গ্রহণ করে।
মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষিত মা তার সন্তানদের মধ্যে সুচিন্তা, সততা, মানবিক গুণাবলীর বীজ বপন করেন। যা পরবর্তী সময়ে একটি উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়ক হয়। শিক্ষিতা নারী তার সন্তানদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক অধিকার সম্পর্কে অধিক সচেতন থাকেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









