ভালোবাসা মানুষকে আনন্দ, স্বপ্ন ও বেঁচে থাকার নতুন অর্থ দেয়। কিন্তু সেই ভালোবাসা হারিয়ে গেলে তার শূন্যতা অনেক সময় পাওয়া সুখকেও ছাপিয়ে যায়। তাই বলা হয়, ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।
প্রখ্যাত ভিক্টোরীয় কবি আলফ্রেড লর্ড টেনিসনের কবিতায় ভালোবাসা ও হারানোর এই দ্বন্দ্ব গভীরভাবে উঠে এসেছে। তার বিখ্যাত কাব্য ‘ইন মেমোরিয়াম এএইচএইচ’-এর ২৭ নম্বর অংশে তিনি লিখেছেন, “ভালোবাসা ও হারানোর চেয়ে কখনো ভালোবাসাই না পাওয়া শ্রেয় নয়।” এর মূল ইংরেজি পঙ্ক্তি—“’Tis better to have loved and lost / Than never to have loved at all.”
প্রখ্যাত ভিক্টোরীয় কবি আলফ্রেড লর্ড টেনিসনের বিখ্যাত কাব্য ‘ইন মেমোরিয়াম এএইচএইচ’-এর ২৭ নম্বর অংশে তিনি লিখেছেন, *“ভালোবাসে হারানো, কখনো ভালো না বাসার চেয়ে শ্রেয়।” টেনিসন এই কাব্যটি তার ঘনিষ্ঠ বন্ধু আর্থার হেনরি হ্যালামের স্মরণে রচনা করেন।
বন্ধুকে হারানোর শোক তাকে উপলব্ধি করিয়েছিল, ভালোবাসা যেমন মানুষকে গভীর আনন্দ দেয়, তেমনি বিচ্ছেদ তাকে গভীর বেদনাতেও ডুবিয়ে দেয়। তবু টেনিসনের দর্শনে ভালোবাসার কষ্ট অর্থহীন নয়। বরং হারানোর বেদনা প্রমাণ করে, ভালোবাসাটি কতটা গভীর ছিল। তাই ভালোবাসা অনেক কিছু কেড়ে নিলেও তার স্মৃতি ও অনুভূতি মানুষের জীবনে দীর্ঘস্থায়ী হয়ে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









