পিরোজপুরের মঠবাড়িয়ায় বিনামূল্যে দরিদ্র রোগিদের চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বরিশাল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল এর সহযোগিতায় এবং তরী মহিলা সংস্থার উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়ে।
পৌর বিনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ুন কবির এ চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় মহিলা অধিদপ্তরের উপরিচালক আলতাফ হোসেন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, সাংবাদিক শ্যামল মিত্র ও সুমন বেপারী উপস্থিত ছিলেন।
বরিশাল ইস্পাহানি ইসলামীয়া চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. রাদিব ইমাম দিনব্যাপী চার শতাধিক রোগিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র, ছানি অপারেশনসহ বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









