‘শান্ত থাকুন এবং চালিয়ে যান’ (কিপ কাম অ্যান্ড ক্যারি অন) স্লোগান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ১৯৩৯ সালে ব্রিটিশ তথ্য মন্ত্রণালয় জনগণের মনোবল চাঙ্গা রাখতে এই স্লোগানটি তৈরি করেছিল।
যুদ্ধের আশঙ্কায় ব্রিটিশ জনগণকে সাহস জোগাতে ওই সময় তিন ধরনের পোস্টার তৈরি করা হয়। ‘শান্ত থাকুন এবং চালিয়ে যান’ লেখা পোস্টারটি তৈরি হলেও সে সময় এটি ব্যাপকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। পরে বিপুলসংখ্যক পোস্টার ধ্বংস করে ফেলা হয়।
দীর্ঘ সময় পর ২০০০ সালে ইংল্যান্ডের একটি পুরোনো বইয়ের দোকানে পোস্টারটির একটি কপি পাওয়া যায়। এরপর স্লোগানটি নতুন করে মানুষের নজরে আসে এবং বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।
তবে স্লোগানটির সঙ্গে চার্চিলের নাম এতটাই জড়িয়ে গেছে যে এখনো অনেকেই ভুল করে এটিকে তার বিখ্যাত উক্তি বলে মনে করেন। প্রকৃতপক্ষে, এটি ছিল ব্রিটিশ সরকারের যুদ্ধকালীন জনসচেতনতামূলক প্রচারণার অংশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









