বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সপ্তম স্থানে বাংলাদেশ

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৪:৫৬ পিএম

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সপ্তম স্থানে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক সাফল্যের পর আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ লাফ দিয়ে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র‍্যাঙ্কিং।

বুধবার (২০ মে) সিলেট টেস্ট শেষ হওয়ার পরপরই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে নবম স্থান থেকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। দুই ধাপ অবনতি হয়ে ছয় থেকে আটে নেমে গিয়েছে শান মাসুদের দল। এক ধাপ নেমে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার এক ধাপ উন্নতি হয়ে সাত থেকে উঠেছে ছয়ে।

এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮, পাকিস্তানের ৭৫। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৬।

এই সিরিজের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৬৭, পাকিস্তানের ৮৯। যার অর্থ বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ১১, পাকিস্তান হারিয়েছে ১৪ পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৩১। দক্ষিণ আফ্রিকা (১১৯), ভারত (১০৪), ইংল্যান্ড (১০২) ও নিউজিল্যান্ড (১০১) আছে এরপরই। র‍্যাঙ্কিংয়ে তলানির দুই দল ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৬৮, জিম্বাবুয়ের ১০।

আফগানিস্তান ও আয়ারল্যান্ড তিন বছরের চক্রে নূন্যতম আটটি টেস্ট না খেলা নেই র‍্যাঙ্কিং তালিকায়।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি সিরিজ জয় নয়; বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের প্রতীক। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে বিশ্ব টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী অবস্থান তৈরি করা অসম্ভব নয়।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.