ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেত্তিনো।
মঙ্গলবার (২৬ মে) নিউ ইয়র্কে বিশ্বকাপ দলটিকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে যুক্তরাষ্ট্র।
প্রত্যাশানুযায়ী দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েস্টন ম্যাককিনি ও টাইলার এ্যাডামস। এছাড়া প্রথমবারের মত বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ১৩ জন খেলোয়াড়।
ডিসেম্বর থেকে ক্লাব ফুটবলে মূল একাদশে জায়গা না পেলেও রেইনা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
পোচেত্তিনো তার সৃষ্টিশীলতা ও আক্রমনাত্মক গুণকে প্রাধান্য দিয়েছেন। ক্লাব আমেরিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার হিসেবে জেনডেয়াস দলে ডাক পেয়েছেন। মৌসুমের শেষ পাঁচ ম্যাচে তিনি চার গোল করা ছাড়াও দুটি এ্যাসিস্টও করেছেন। তার কারণে দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন দিয়েগো লুনা।
এদিকে ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গেছেন টানার টেসম্যান। সাম্প্রতিক সময়ে পেশীর ইনজুরিতে ভুগছেন তিনি।
আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।
যুক্তরাষ্ট্র স্কোয়াড:
গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, ম্যাট টার্নার
ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন, সার্জিনো ডেস্ট, এ্যালেক্স ফ্রিম্যান, ম্যাক ম্যাককেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, এন্টোনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টোন ট্রাস্টি
মিডফিল্ডার: টাইলার এ্যাডামস, সেবাস্টিয়ান বারহল্টার, ওয়েস্টন ম্যাককিনি, ক্রিস্টিয়ান রোল্ডান
এ্যাটাকিং মিডফিল্ডার/উইঙ্গার: ব্রেন্ডেন এ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিচ, গিও রেইনা, মালিক টিলম্যান, টিম উইয়াহ, আলেহান্দ্রো জেনডেয়াস
ফরোয়ার্ড: ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









