শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ওয়ানডে র‍্যাঙ্কিং

কোহলিকে সরিয়ে শীর্ষে ড্যারিল মিচেল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

কোহলিকে সরিয়ে শীর্ষে ড্যারিল মিচেল

সাত দিনের ব্যবধানেই শেষ হলো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে কোহলির রাজত্ব। আজ প্রকাশিত সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল কোহলিকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাঙ্কিং-এ ১ নম্বর ব্যাটসম্যান হয়েছেন।

কোহলি গত সপ্তাহে সতীর্থ রোহিত শর্মাকে সরিয়ে ১ নম্বর হয়েছিলেন। তবে এক পয়েন্ট কম থাকা মিচেল তার ঘাড়ে নিশ্বাস ফেলছিলেন। দুজনের রেটিং পয়েন্টের পার্থক্য ছিল মাত্র ১—কোহলির ৭৮৫, মিচেলের ৭৮৪।

এরপর ভারত–নিউজিল্যান্ড সিরিজের শেষ দুই ম্যাচেই সেঞ্চুরি করে কোহলিকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন মিচেল। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মিচেলের রেটিং পয়েন্ট ৮৪৫। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া কোহলির পয়েন্ট ৭৯৫।

আগের সপ্তাহে এক থেকে তিনে নেমে যাওয়া রোহিত শর্মা পিছিয়েছেন আরও এক ধাপ। তার ব্যর্থতায় তিনে উঠেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। শীর্ষ পাঁচের ৫ নম্বর ব্যাটসম্যান ভারত অধিনায়ক শুবমান গিল।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠলেন মিচেল। গত নভেম্বরে প্রথমবার ১ নম্বর হওয়ার পর অবশ্য মাত্র এক সপ্তাহ ছিলেন শীর্ষে।

বোলিংয়ে বলার মতো কোনো পরিবর্তন নেই। শীর্ষ পাঁচের সবাই ধরে রেখেছেন জায়গা। ইংল্যান্ডের জফরা আর্চারের চেয়ে ৪০ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.