সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হেলিকপ্টারে মিরপুরে বিপিএল ট্রফি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

হেলিকপ্টারে মিরপুরে বিপিএল ট্রফি

দুবাইয়ে সুনিপুণ কারুকার্যে এবার তৈরি করা হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত বিপিএল ট্রফি। মিরপুরে তার আগমনও ঘটল অন্যভাবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তার আগে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন দুই অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টের আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকার বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগ পর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় সেই ট্রফির উন্মোচন হলো। 

লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে।ফাইনালে কোনো অনুষ্ঠান না থাকলেও কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.