বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিপিএল ফাইনাল, ব্যাটিংয়ে রাজশাহী

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

বিপিএল ফাইনাল, ব্যাটিংয়ে রাজশাহী

বিপিএলের ফাইনালে মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে রাজশাহী ওয়ারিয়র্স।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচ শুরু হয়েছে।

ফাইনালিস্ট দুটি দল চলতি আসরেই তিনবার মুখোমুখি হয়েছে। লিগপর্বে দুইবারের দেখায় রাজশাহী ও চট্টগ্রাম একটি করে ম্যাচ জিতেছে। শীর্ষে থেকে নাজমুল হোসেন শান্তর রাজশাহী এবং শেখ মেহেদীর চট্টগ্রাম প্লে-অফে নামে টেবিলের দুইয়ে থেকে। 

ফলে শীর্ষ দুই দলের আবারও দেখা হয় প্রথম কোয়ালিফায়ারে। সেখানে রাজশাহীকে হারিয়ে ফাইনালে উঠেছিল চট্টগ্রাম। আর শান্তরা ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ (কোয়ালিফায়ার) কাজে লাগিয়েছে সিলেট টাইটান্সকে হারিয়ে।

শেষ খবর পাওয়া ৬.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে রাজশাহীর সংগ্রহ ৫৩ রান।তানজিদ হাসান ১৮ বলে ৩৪ রান ও সাহেবজাদা ফারহান ২২ বলে ১৯ রানে অপরাজিত রয়েছেন।

রাজশাহী একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, এসএম মেহরব, জেমস নিশাম, আব্দুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্ডো, হাসান মুরাদ।

চট্টগ্রাম একাদশ: মির্জা বেগ, মোহাম্মদ নাঈম, হাসান নওয়াজ, আসিফ আলী, মেহেদী হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আমির জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম, জাহিদুজ্জামান।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.