টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির স্বচ্ছতা ও ব্যাখ্যা জানতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করে ভারতীয়দের তোপের মুখে সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি।
এক্সে দেওয়া পোস্টে গিলেস্পি লিখেছিলেন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?’
২০২৫ সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছিল।
সেই প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেছিলেন, ‘মনে আছে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন?’
গিলেস্পির এই পোস্টে ভারতীয় সমর্থকরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে পোস্ট ডিলিট করেন তিনি।
এরপর গিলেস্পি বলেন, ‘একটা প্রশ্ন করার কারণে আমাকে অপমান করা হয়েছে, এজন্য ডিলিট করেছি। আমি কারও পক্ষ নিয়ে কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম আর সমালোচনার মুখে পড়লাম।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









