শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান সেপ ব্লাটারের

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান সেপ ব্লাটারের

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অভিবাসন নীতিকে কেন্দ্র করে এবার সরাসরি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানালেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।

ডোনাল্ড ট্রাম্প ও তার প্রসাশনের বিরূপ আচরণের জন্য যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। 

দুর্নীতিবিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি মার্ক পিয়েথ গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সমর্থকদের যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ থেকে দূরে থাকা উচিত। সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার তাকে সমর্থন জানিয়ে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক বার্তা দিয়েছেন।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ‘দার বান্ড’কে আইনজীবী পিয়েথ বলেন, ‘রাজনৈতিক বিরোধীদের উপেক্ষা, অভিবাসন সংস্থার অত্যাচারের মতো বিষয়গুলো আমরা দেশজুড়ে (যুক্তরাষ্ট্র) দেখছি। যা সমর্থকদের দেশটিতে যাওয়ার জন্য উৎসাহিত করে না। তাদের প্রতি আমার একটাই পরামর্শ–যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন। এর চেয়ে ভালোভাবে খেলা দেখতে পারবেন টেলিভিশনে। সমর্থকদের মনে রাখতে হবে যে, দেশটিতে যাওয়ার পর কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠিয়ে দেবে, যদি ভাগ্য ভালো হয়।’

পিয়েথের এই বিশ্বকাপ বয়কটের মন্তব্যে সমর্থন দিয়ে ব্লাটার এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘সমর্থকদের জন্য শুধু একটাই পরামর্শ–যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রাখুন! আমরা মনে হয় মার্ক পিয়েথের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.