সংবাদ সম্মেলনে অবসর নিয়ে একের পর এক প্রশ্নে তখন ভীষণ বিরক্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। দু-একটি ক্ষুব্ধ বাক্যে পর্তুগিজ মহাতারকা সেই বিরক্তি প্রকাশও করলেন প্রকাশ্যেই। তবে অবসরের গুমোট আবহাওয়ার মাঝেই অন্য এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বোমাটি ফাটালেন সিআরসেভেন; নিশ্চিত করলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
তবে বিশ্বমঞ্চে এখনই নিজের শেষ দেখছেন না ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পেনের বিপক্ষে আগামী হাইভোল্টেজ লড়াইটাই বিশ্বমঞ্চে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে না, বরং আরও বহুদূর যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার ১টায় (এএম) ডালাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি শিরোপা প্রত্যাশী আরেক দল পর্তুগাল।
ম্যাচের আগের দিন ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্নে নির্দিষ্ট করে কিছু বলেননি রোনালদো। সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল লিওনেল মেসির সঙ্গে এতো দিনের দ্বৈরথের পর আর্জেন্টাইনদের জন্য কী বার্তা দেবেন তিনি। সে সময় বিমানের এক ঘটনা উল্লেখ করলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড এবং দিলেন শেষের আভাস।
“গতকাল বিমানে একজন কেবিন ক্রু ছিলেন। তার তাকানো দেখেই আমি বুঝতে পেরেছিলাম তিনি আর্জেন্টাইন! তাকে সেটা বলেছিলামও, ‘যেভাবে আপনি আমার দিকে তাকাচ্ছেন, তাতে আমি জানি আপনি আর্জেন্টাইন।’ যদি আপনি দ্রুত অন্য দিকে তাকান, তার মানে আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করেন না (হাসি)।”
“এটা আমার শেষ বিশ্বকাপ, আমি এটা পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি, আগামীকাল আমার শেষ ম্যাচ নয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









