রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা।

এতে আরও বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন-কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। ভেন্যু ও বিসিবি কার্যালয়ে সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি। ফলে এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.