বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অপরাজিত চ্যাম্পিয়ন টাইগ্রেসরা দেশে ফিরল

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

অপরাজিত চ্যাম্পিয়ন টাইগ্রেসরা দেশে ফিরল

নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ খেলার যোগ্যতা অর্জন করেছে লাল–সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দল বাছাইপর্বে টানা সাত ম্যাচে জয় তুলে নেয়। ধারাবাহিক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে পুরো টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখায় টাইগ্রেসরা। বাছাইপর্বে এই সাফল্যের পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী উইং কমিটির চেয়ারপারসন রুবাবা দৌলা দলের সদস্যদের স্বাগত জানান।

বিসিবি সূত্রে জানা গেছে, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.