বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, ইসরায়েলের বেশির ভাগ মানুষই ফাইনালে আর্জেন্টিনার পক্ষে থাকবেন বলে তার বিশ্বাস।
ফাইনালের মহারণে বাংলাদেশ সময় সোমবার রাত একটায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগের দিন ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করে দেশটির প্রতি সমর্থনের কথা জানান নেতানিয়াহু।
বৈঠকে আর্জেন্টাইন রাষ্ট্রদূত ওয়াহনিশ দেশটির জাতীয় দলের একটি জার্সি নেতানিয়াহুকে উপহার দেন। একই সঙ্গে শোনান আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইর পাঠানো একটি অডিও বার্তা। সেখানে মিলেই বলেন, ‘আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।’
জবাবে নেতানিয়াহু বলেন, ‘হাভিয়ের, তুমি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি। আমরা নানা ক্ষেত্রে আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।’
এখানেই শেষ নয়। রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। আমি এটা লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশির ভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।’
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় এবং নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন।
বিশ্বকাপের ফাইনাল কেবল দুই দলের লড়াই নয়—এটি আবেগ, ইতিহাস, কূটনীতি এবং বন্ধুত্বেরও এক অনন্য মঞ্চ। মাঠের ৯০ মিনিটের আগে কখনও কখনও রাষ্ট্রনেতাদের শুভকামনাও আলোচনার কেন্দ্রে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হলো না। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা প্রকাশ্যে সমর্থন জানালেন আলবিসেলেস্তেদের।
ফাইনালের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত অ্যাক্সেল ওয়াহনিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতে আর্জেন্টিনা জাতীয় দলের একটি অফিসিয়াল জার্সি তুলে দেন।
ভিডিওতে রাষ্ট্রদূত ওয়াহনিশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর একটি বার্তাও নেতানিয়াহুকে দেখান। সেখানে মিলেই বলেন, "আপনার উদারতার জন্য ধন্যবাদ। আপনি আমার একজন বন্ধু, আর আমি খুবই আনন্দিত যে আমাদের বন্ধুত্বের কারণেই আপনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন।"
এর জবাবে নেতানিয়াহু বলেন, "জাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু, একজন অসাধারণ বন্ধু। আমরা আপনাকে সমর্থন করি, আমরা আর্জেন্টিনাকে সমর্থন করি—অনেক দিক থেকেই, আর আগামীকালের ম্যাচেও।"
ভিডিওর শেষে আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে নেতানিয়াহু বলেন, "সৌভাগ্য কামনা করছি।"
রাষ্ট্রদূত অ্যাক্সেল ওয়াহনিশ ভিডিওটির ক্যাপশনে লেখেন, "ইসরায়েল আর্জেন্টিনার পাশে রয়েছে।"
ফাইনালের আগে ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের এমন প্রকাশ্য সমর্থন ফুটবল অঙ্গনের বাইরেও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের একটি প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে। মাঠে শিরোপার লড়াই যেমন উত্তেজনার, তেমনি মাঠের বাইরে বন্ধুত্ব ও কূটনীতির এই মুহূর্তও বিশ্বকাপের আবহে নতুন মাত্রা যোগ করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









