আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের পর জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে ভারত।
শ্রেয়াস আইয়ার অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। বৈভব সূর্যবংশী ৪৯ বলে ৮১ রানের ইনিংসে ভর করে ভারত ১৯২ রান করে।
জিম্বাবুয়েকে রান তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারায়। উইকেটটি তুলে নেন মায়াঙ্ক যাদব। সিরিজে দ্বিতীয়বারের মতো একই সাফল্য পেলেন তিনি। ম্যাচ শেষে তার নামের পাশে তিন উইকেট।
যশ ঠাকুর নেন দুটি এবং রবি বিষ্ণয় ও অশোক শর্মা একটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৫৭ রানে আটকে ফেলেন।
জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল ৫৪ রানের ইনিংস খেলে একাই লড়াই করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ওয়েসলি মাধেভেরের ব্যাটে।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন সূর্যবংশী। তিন ম্যাচে ১৫১ রান করে সিরিজ সেরাও এই বাঁহাতি ব্যাটার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









