বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।
বুধবার (২৯ জুলাই) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মাধ্যমে টি-টোয়েন্টির পর এখন ওয়ানডে দলেও নেতৃত্ব দেবেন লিটন। ফলে সাদা বলের দুই সংস্করণেই টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।
ওয়ানডে দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









