রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারতে হরেতে অবিশ্বাস্য জয় পেল ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল নেপাল। কিন্তু শেষ ওভারে স্যাম কারেনের দুর্দান্ত বোলিয়ে ৪ রানের জয় পেয়েছে ইংলিশরা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ বলে ১ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। আরেক ওপেনার জস বাটলার ১৭ বলে ২৬ রান করে সাজঘরের ফেরেন।

ফিফটির দেখা পেয়েছেন জ্যাকব বেথেল ও ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ৩৫ বলে চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৫৫ রান করেন বেথেল। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে মাত্র ৩২ বলে ৫৩ রানে আউট হন ব্রুক। এছাড়াও স্যাম কারেন ও টম ব্যান্টন উভয় ব্যাটসম্যান ২ রান করে আউট হন। অন্যদিকে ৩৯ রানে উইল জ্যাকস ও শূন্য রানে লিয়াম ডসন অপরাজিত থাকেন। এতে ইংল্যান্ড ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে।

রান তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় নেপাল। প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। ৭ রান করে আউট হন আসিফ শেখ। আর কুশল বুর্ত্তাল আউট হন ১৭ বলে ২ রানে।

তৃতীয় উইকেটে খেলতে আসেন দীপেন্দ্রা সিং আইরি। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন দলনেতা রোহিত পৌদ্দেল। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো নেপাল। কিন্তু দুজনের বিদায়ের পর ছন্দ পতন হয় নেপালের। আইরি ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রান ও ৩৪ বলে দুইটি করে ছয় ও চারে ৩৯ রানে পৌদ্দেল আউট হন।

এরপর লড়াইয়ে চালিয়ে যান লোকেশ বাম। তখন শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৬ রানের। সেখান থেকে ১৮ এবং ১৯তম ওভারে মোট ৩৬ রান আসে।

ফলে ম্যাচ জিততে হলে শেষ ওভারে মাত্র ১০ রান দরকার ছিল। কিন্তু স্যাম কারেনের দুর্দান্ত বোলিয়ে জিতে যায় ইংল্যান্ড। তিনি শেষ ওভারে ৫ রান দিয়ে নেপালের ইনিংস থামিয়ে দেন ১৮০ রানে। এতে ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম।

ইংল্যান্ড: ২০ ওভারে ১৮৪/৭ (বেথেল ৫৫, ব্রুক ৫৩, জ্যাকস ৩৯*, বাটলার ২৬; ঐরী ২/২৩, নন্দন ২/২৫)।

নেপাল: ২০ ওভারে ১৮০/৬ (ঐরী ৪৪, পৌডেল ৩৯, লোকেশ ৩৯*, ভুরতেল ২৯; ডসন ২/২১)।

ফল: ইংল্যান্ড ৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: উইল জ্যাকস।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.