নানা নাটকীয়তার অবসান শেষে আবারও শুরু হতে যাচ্ছে ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। এই আসরের সম্প্রচার স্বত্ব বিক্রি হলেও আয়ে নেমেছে বিশাল ধস।
আগামী মৌসুমের জন্য ফ্যানকোড ৮.৬২ কোটি রুপিতে ম্যাচ দেখাতে রাজি হয়েছে। এতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রতি ম্যাচে পাবে ৯.৫ লাখ রুপি।
শেষ ১০ মৌসুমে ম্যাচ দেখানোর জন্য প্রতি বছর ২৭৫ কোটি রুপি পেয়েছিল ফেডারেশন। কিন্তু এই বার ক্ষতি হয়েছে ২৬৬.৩৮ কোটি রুপি, যা প্রায় ৯৭ শতাংশ কম।
আগের মৌসুমগুলোতে ফেডারেশন প্রতি ম্যাচে ১.৬৮ কোটি রুপি করে পেলেও এই আসরে ম্যাচ পিছু ৯৫ শতাংশ করে কম টাকা পাবে তারা।
আইপিএলের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যা পায়, তার থেকে এখানে ৫৬১৩ গুণ কম পাবে ফেডারেশন। ম্যাচের মূল্য বিবেচনায় আইপিএলের একটি ম্যাচের মূল্য আইএসএলের ম্যাচের থেকে ১২৪২ গুণ বেশি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









