অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এইচপি দলের হয়ে খেলছেন সাব্বির রহমান। জাতীয় দলে ফেরার পর ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণের নতুন সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
এই সফরে সাব্বিরের জন্য বাড়তি প্রাপ্তি দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে নতুন ভূমিকায় পাওয়া। এবার খেলোয়াড় হিসেবে নয়, এইচপি দলের মেন্টর হিসেবে কাজ করছেন মাহমুদউল্লাহ।
ডারউইনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাব্বির বলেন, তার মনিটরিং ও পরামর্শ খুবই কার্যকর। দীর্ঘদিন একসঙ্গে খেলার কারণে রিয়াদের সঙ্গে তিনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছেন বলেও জানান।
এদিকে এইচপি দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। সহকারী কোচ হিসেবে কাজ করছেন তিনি। দেশি ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাব্বির।
তার মতে, দীর্ঘদিন জাতীয় দলে খেলা দেশি ক্রিকেটাররা খেলোয়াড়দের ভালোভাবে বোঝেন। তাই তাদের কোচিংয়ে সুযোগ দেওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক উদ্যোগ। বিসিবি সভাপতি তামিম ইকবালের উদ্যোগকেও প্রশংসা করেন সাব্বির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









