বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

শুরু হচ্ছে মেয়েদের বিপিএল

বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও পেশাদার ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বহুদিনের পরিকল্পনার পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) মাঠে গড়াবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল।

গত বছর এই আয়োজনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন করা যায়নি। তবে এবার নতুন উদ্যমে নারীদের জন্য আলাদা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবির নারী উইং।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডব্লিউবিপিএল দেশের নারী ক্রিকেটের পেশাদার উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সুযোগ বাড়বে।

প্রথম আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। জাতীয় দলের শীর্ষ খেলোয়াড়দের পাশাপাশি সুযোগ পাবেন উদীয়মান তরুণ প্রতিভারাও। প্রতিটি দলে ভারসাম্য ও প্রতিযোগিতা নিশ্চিত করতে স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে।

এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ পাবে। বিসিবির আশা, এতে আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়বে, টুর্নামেন্টের মান উন্নত হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ নারী ক্রিকেটের পরিচিতি আরও বিস্তৃত হবে।

ডব্লিউবিপিএলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। তার নেতৃত্বে গঠিত পরিষদ টুর্নামেন্টের সার্বিক সাংগঠনিক কার্যক্রম তদারকি করবে।

ফ্র্যাঞ্চাইজি তালিকা, ড্রাফট নীতিমালা, ম্যাচের সূচি, ভেন্যু, সম্প্রচার ব্যবস্থা এবং বাণিজ্যিক অংশীদারদের বিষয়ে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।
 

রায়

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.