রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে। ১৯ বছর আগে ২০০৭ টি–টুয়েন্টি বিশ্বকাপেও কেপটাউনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই সংস্করণের বিশ্বকাপে দ্বিতীয়বারের মুখোমুখি লড়াইয়েও ফল পাল্টাল না। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ আসরে প্রথম অঘটন ঘটালো সিকান্দার রাজার দল।

কলম্বোতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় রোডেশীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। মাত্র ২১ বলে ৭ চারে ৩৫ রান করে আউট হন ওপেনার তাদিয়ানসে মারুমানি।

দ্বিতীয় উইকেট জুটিতে রায়ান বার্লকে নিয়ে ৭০ রান তুলেন ওপেনার ব্রায়ান বেনেট। ৩০ বলে চার চারে ৩৫ রানে থামে বার্লের ইনিংস। এরপর সিকান্দার রাজাকে নিয়ে শেষ পর্যন্ত খেলে যান বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫৬ বলে খেলা তার ইনিংসটি সাতটি চারে সাজানো। এদিকে দুই চার ও এক ছয়ে ১৩ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রাজা। জিম্বাবুয়ের ইনিংস থামে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৯ রানে।

মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মুজারাবানি ও ইভান্স মিলে পাওয়ার প্লেতেই তুলে নেন চারটি উইকেট। এরপর চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দুজন মিলে গড়েন ৭৭ রানের জুটি। তখন পর্যন্ত জয়ের স্বপ্ন দেখছিলো অজিরা। কিন্তু ম্যাক্সওয়েল ফিরলে আর দলকে জেতাতে পারেননি রেনশো।

ব্যক্তিগত ফিফটি পূরণের পর দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ম্যাট রেনশো। তিনি পাঁচ চার ও এক ছয়ে ৪৪ বলে এই রান করেন। এদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩২ বলে একটি ছয় ও চারে ৩১ রান। দলনেতা ট্রাভিস হেড করেন ১৭ রান। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি। এছাড়া রানের দেখা পাননি তিনজন ব্যাটার।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। তিনটি উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল জিম্বাবুয়ে। সুপার এইটে ওঠার পথটা তাদের জন্য আরেকটু মসৃণ হলো। শ্রীলঙ্কার (৩.১২৫) সংগ্রহও ২ ম্যাচে ৪ পয়েন্ট, তবে জিম্বাবুয়ের (১.৯৮৪) সঙ্গে রান রেটে এগিয়ে শীর্ষে তারা। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। এছাড়া চার নম্বরে আয়ারল্যান্ড ও পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান।

২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া (১.১০০)। গ্রুপ পর্বে আর দুটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ওমান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৯/২ (বেনেট ৬৪, মারুমানি ৩৫, বার্ল ৩৫, রাজা ২৫*; জাম্পা ০/৩১, এলিস ০/৩৪, স্টয়নিস ১/১৭)

অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৪৬ (রেনশ ৬৫, ম্যাক্সওয়েল ৩১, হেড ১৭; মুজারাবানি ৪/১৭, ইভানস ৩/২৩, বার্ল ১/৯, মাসাকাদজা ১/৩৬)

ফল: জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী।

ম্যাচসেরা: ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে)।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.