অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ঝরানো বোলিংয়ের রেশ কাটতে না কাটতেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে চেনা রূপে ফিরলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারের মুখোমুখি হয় হাসানের কেন্ট। ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। ব্যাট হাতে ৪ রানে অপরাজিত থাকেন হাসান।
এরপর প্রথম দিন বল হাতে নামতে হয় কেন্টকে। ইনিংসে ষষ্ঠ ও নিজের করা তৃতীয় ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নেন হাসান। উস্টারশায়ারের জ্যাক লিব্বিকে ১৮ ও রেহান এডাভালথকে আউট করেন হাসান।
দ্বিতীয় দিন আরও ২ উইকেট নেন তিনি। উস্টারশায়ারের ম্যাথু ওয়েটকে ১৫ ও এডাম ফিঞ্চকে ৭ রানে সাজ ঘরে ফেরান তিনি। ইনিংসে ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান। এতে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় উস্টারশায়ার।
গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









