২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। ১৭তম বারের মতো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
রেকর্ড নবমবারের মত ব্যালন ডি’অর জয়ের সুযোগ তৈরি হয়েছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মেসির।
তবে টানা তৃতীয়বারের মত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি পাঁচবারের বিজয়ী পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর। ব্যালন ডি’অর ইতিহাসে রেকর্ড ১৮ বার মনোনয়ন পাওয়া একমাত্র খেলোয়াড় রোনালদো।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপজয়ী স্পেনের ছয় ফুটবলার জায়গা পেয়েছেন। সংক্ষিপ্ত তালিকায় আছেন ২০২৫ সালের ব্যালন বিজয়ী ফ্রান্সের উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে।
স্পেন থেকে সংক্ষিপ্ত তালিকায় আছেন- লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেস, পাউ কুবারসি, মার্ক কুকুরেয়া ও ফ্যাবিয়ান রুইজের। এছাড়াও জায়গা পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। ক্লাব ও জাতীয় দলের গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে কেইন।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো পেদ্রি ও রাফিনিহার। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
২০২৬ ব্যালন ডি’অরের ৩০ মনোনীত
জুড বেলিংহ্যাম- রিয়াল মাদ্রিদ
পাউ কুবারসি- বার্সেলোনা
মার্ক কুকুরেয়া- রিয়াল মাদ্রিদ
ওসমান দেম্বেলে- পিএসজি
লুইস দিয়াজ- বায়ার্ন মিউনিখ
ব্রুনো ফার্নান্দেজ- ম্যানচেস্টার ইউনাইটেড
গ্যাব্রিয়েল- আর্সেনাল
আর্লিং হালান্ড- ম্যানচেস্টার সিটি
আশরাফ হাকিমি- পিএসজি
হ্যারি কেইন- বায়ার্ন মিউনিখ
খাভিচা কাভারাৎসখেলিয়া- পিএসজি
লামিনে ইয়ামাল- বার্সেলোনা
সাদিও মানে- আল নাসর
মারকুইনহোস- পিএসজি
কিলিয়ান এমবাপে- রিয়াল মাদ্রিদ
লাউতারো মার্তিনেজ- ইন্টার মিলান
নুনো মেন্দেজ- পিএসজি
লিওনেল মেসি- ইন্টার মিয়ামি
মাইকেল ওলিসে- বায়ার্ন মিউনিখ
হোয়াও নেভেস- পিএসজি
হুলিয়ান কুইনোনেস- আল-কাদসিয়াহ
উইলিয়ান পাকো- পিএসজি
ডেকলান রাইস- আর্সেনাল
রদ্রি- বার্সেলোনা
ফ্যাবিয়ান রুইজ- পিএসজি
উইলিয়াম সালিবা- আর্সেনাল
ফেরান তোরেস- বার্সেলোনা
দায়ত উপামেকানো- বায়ার্ন মিউনিখ
ভিতিনহা- পিএসজি
ভিনিসিয়ুস জুনিয়র- রিয়াল মাদ্রিদ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









